ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সিরাজগঞ্জে অটোভ্যান উল্টে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৫:৪৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া সরকার (৭০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোভ্যানের চালক ও আরেক যাত্রী আহত হয়েছেন। আহত দুজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানা এসআই আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাটি ঘটেছে শাহজাদপুর থেকে এনায়েতপুরগামী আঞ্চলিক সড়কে, হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর এলাকায়। ব্যাটারিচালিত অটোভ্যানটি একটি লোহার পাইপবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত (করিমন) গাড়িকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

অটোভ্যানের যাত্রী বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া লোহার পাইপে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়ার বানিজ উদ্দিন সরকারের ছেলে।

এসআই আনোয়ার হোসেন আরও জানান, আহত চালক ও অন্য যাত্রীকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, চাঁদ মিয়া সরকার ছিলেন একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, যার মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।

এই দুর্ঘটনা এলাকার মানুষের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে, যানবাহনের অতিরিক্ত গতি ও নিয়ম না মানায় এমন মর্মান্তিক ঘটনা ঘটছে বলে তারা মন্তব্য করেছেন।


এ সম্পর্কিত আরো খবর