ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজমুক্ত সোনারগাঁ গড়ে তোলা হবে: আজহারুল ইসলাম মান্নান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:২৪ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান নির্বাচিত হলে সোনারগাঁকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার, সনমান্দি ও পৌরসভা এলাকায় পথসভা ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, "৫ আগস্টের পর যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা মূলত সন্ত্রাস, চাঁদাবাজি ও নারীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে। এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে মাদক কারবারি, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই থাকবে না।"

তিনি আরও বলেন, নির্বাচিত হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং কর্মক্ষেত্রে নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা তাঁর প্রধান অগ্রাধিকার হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোহেল রানা, সোহাগ ভূঁইয়া ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষণীয় ছিল, যা ধানের শীষ প্রতীকের পক্ষে বাড়তে থাকা জনসমর্থনের প্রতিফলন হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর