ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

ফরিদপুরে ড্যাবের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:৪৩ পিএম

কেন্দ্রীয় ড্যাবের উদ্যোগে ফরিদপুর-১ ও ফরিদপুর-২ আসনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এবং ফরিদপুর ড্যাবের সহযোগিতায় এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসিরের নির্বাচনী এলাকা আলফাডাঙ্গা উপজেলায় এবং ফরিদপুর-২ আসনে নায়েবা ইউসুফের নির্বাচনী এলাকা আদমপুর ঈদগাহ মাঠে পৃথক দুটি স্থানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি মেডিসিন, শিশু রোগ, নারী স্বাস্থ্য, চর্মরোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেন। প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষ এই কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার চিকিৎসা পরামর্শ ও ঔষধ পেয়ে উপকৃত হন।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ খালেকুজ্জামান দিপু এবং সহ-সভাপতি ডাঃ সামিউল হাসান বাবু।

এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ আসিফুর রহমান সৈকত, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মাহমুদুল আমিন সাকিক, ফরিদপুর জেলা ড্যাবের ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, ডাঃ আসিফুল আলম, ডাঃ রানা, ডাঃ মৃধা শাহিনুজ্জামান, ডাঃ মোফাজ্জল হোসেন জুবিরি, ডাঃ ওবায়দুর রহমান, ডাঃ খান মোঃ আরিফ, ডাঃ সানিয়াত জাহান, ডাঃ মিজানুর রহমান, ডাঃ নাজমা, ডাঃ আতিকুজ্জামান তুষার, ডাঃ সাদি, ডাঃ তানসিভ জুবায়েদ নাদিম, ডাঃ আল আমিন সারোয়ার, ডাঃ প্রিন্স, ডাঃ সাকি খান, ডাঃ কিরন, ডাঃ ফয়সাল, ডাঃ আবির, ডাঃ মাহিয়ান, ডাঃ আরমান দিপ্তসহ স্থানীয় চিকিৎসকবৃন্দ।

ড্যাব নেতারা বলেন, দেশের বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় ড্যাব সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবার পাশাপাশি মানুষের প্রতি সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর