ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

নীলফামারীতে তুহিনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে এ্যাবের প্রচারণা


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:৪৮ পিএম

স্টাফ রিপোর্টার: 

 শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) নীলফামারীতে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে কৃষিবিদদের সংগঠন এগিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারণার অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নীলফামারীর বিভিন্ন বাজার, মহল্লা, দোকানপাট ও পথচারীদের মাঝে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

প্রচারণা শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। তিনি বলেন, দেশের কৃষি, কৃষক ও গ্রামীণ অর্থনীতি আজ গভীর সংকটে রয়েছে। এই সংকট থেকে উত্তরণে দেশপ্রেমিক ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। ধানের শীষ মার্কা জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতীক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। তিনি বলেন, কৃষিবিদরা সবসময় দেশের মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। কৃষি ও কৃষকের উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশের কৃষি খাতকে বাঁচাতে গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করা জরুরি।

এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাবের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ কে আই সবুর, কৃষিবিদ সজীব, এ্যাব নীলফামারী শাখার ফায়ার, কৃষিবিদ শিমুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তাঁকে বিজয়ী করতে কৃষিবিদ সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।

প্রচারণা চলাকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান। এলাকাবাসী এ ধরনের প্রচারণায় সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনে ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা জানান।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর