ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

১২ ফেব্রুয়ারি নতুন ইতিহাস রচিত হবে: জামায়াতের আমির


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

সিলেট  প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুটপাটকারী কোনো ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না। দেশের টাকা বিদেশে পাচারকারী চোরদের মুখ থেকে রাষ্ট্রীয় কোষাগারে সকল অর্থ ফেরত আনা হবে।

শনিবার ( ফেব্রুয়ারি) বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা মহানগর জামায়াতের আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। সভার সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ৫৪ বছরে দেশের টাকা লুটপাট হয়েছে। শুধুমাত্র ফ্যাসিবাদী সরকারের ১৫ বছরের শাসনে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ১২ ফেব্রুয়ারি আমরা ক্ষমতায় গেলে নতুন ইতিহাস রচিত হবে। আমাদের লক্ষ্য শুধু জামায়াতের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করা।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসলে দেশের এক ইঞ্চি মাটিতেও বেইনসাফি করা হবে। বিভেদ ভুলে দলের পাশাপাশি জোটের প্রতি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের দীর্ঘদিনের চাঁদাবাজি, ঘুষ দুর্নীতি বন্ধ করার প্রস্তাবনা দেন এবং নাগরিকদের মর্যাদা নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান সিলেটকে আর বঞ্চিত না রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বাস্তব অর্থে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। সিলেট-ম্যানচেস্টার ফ্লাইটসহ নতুন বিমান রুট চালু করা হবে। এছাড়া সুরমা কুশিয়ারাসহ দেশের নদীগুলোর জীবনে পুনরুজ্জীবন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা এবং স্বাস্থ্যখাতে সমাধান আনা হবে।

তিনি রাষ্ট্রীয় দফতরগুলোতে দুর্নীতি বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেন এবং বলেন, ‘কারও ঘুষ নেওয়ার বা দেওয়ার সাহস থাকবে না। প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে বসবাস করবে এবং দেশের দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়া সম্ভব হবে।

 আকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর