ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রার্থী খৈয়ম'র আগমন উপলক্ষে শোভাযাত্রা


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের গোয়ালন্দে জনসভায় আগমন উপলক্ষে নির্বাচনী শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খানের নেতৃত্বে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নারী-পুরুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. রাজ্জাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম সরদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ সরদার, পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওয়াজেদ আলী সহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় আইয়ুব আলী খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন ধানের শীষে আপনারা সকলে ভোট দিবেন এবং রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। 


এ সম্পর্কিত আরো খবর