ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট শিক্ষা বোর্ডভিত্তিক এইচএসসি ফল: পাসের হারে বড় ব্যবধান হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার, ওয়েস্ট ইন্ডিজের জয় ৮ উইকেটে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ৪ দিনের রিমান্ডে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, সামান্য কমলো সাফল্য ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নড়াইলে সড়কের সরকারি গাছ বিক্রির অভিযোগ


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৫ পিএম

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া-রাধানগর সড়কের পাশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের বিকাশ ওরফে বাবলু সাহার বিরুদ্ধে। অনুমতি ছাড়াই ৩ ফেব্রুয়ারি সড়কের পাশের সিরিস ও মেহগনি প্রজাতির প্রায় ১২টি গাছ কেটে স্থানীয় ইতনা বাজারের এক ব্যবসায়ীর কাছে প্রায় লক্ষাধিক টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগের পর ইউনিয়ন পরিষদের চৌকিদার গাছ কাটা বন্ধের চেষ্টা করলেও তা মানা হয়নি। পরে ইউনিয়ন নায়েব আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে গাছ অন্যত্র না সরানোর নির্দেশ দেন এবং বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন।
অভিযুক্ত বাবলু সাহা প্রথমে দাবি করেন, গাছগুলো তিনি নিজেই লাগিয়েছিলেন। তবে পরে নিজের অপরাধ স্বীকার করেন। 

ইউনিয়ন নায়েব জানান, মামলার কথা বললে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন এবং জব্দকৃত গাছ এসিল্যান্ড অফিসে পাঠানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা জানান, জব্দকৃত গাছ তার কার্যালয়ে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে ইউএনও’র সঙ্গে কথা বলে জানানো হবে।


এ সম্পর্কিত আরো খবর