ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন কৃষক


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৮ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে সুরেশ চন্দ্র নামের এক কৃষকের বসতবাড়ির দুটি ঘরসহ ঘরে থাকা সকল সহায় সম্পদসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

আর অগ্নিকান্ডে ওই কৃষক একেবারেই সর্বশান্ত হয়ে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ ফায়ার সার্ভেস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. ময়েন উদ্দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়া‌রি) দুপুরে অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে।

জানা যায়, দুপুরে দোবিলা গ্রামের কৃষক সুরেশ চন্দের বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। যা  ‍মুহুর্তে সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভেস ও সিভিল ডিফেন্সের একটি দল সেখা‌নে যান এবং গ্রামবাসীর সহায়তায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেনে আনেন।

আর এরমধ্যেই ওই কৃষকের দুটি বসত করা টিনের ঘর, ঘরে রাখা নগদ টাকা, মটরসাইকেল, চাল, ধান, তৈজষপত্র, ইলেট্রনিক্স সামগ্রীসহ ঘরে থাকা সমস্ত  জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই কৃষকের প্রায় ছয় লাখ টাকার মত আর্থিক ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডে ক্ষ‌তিগ্রস্থ কৃষক সুরেশ চন্দ্র জানান, অগ্নিকান্ডে বাড়ির সদস্যদের পরিধেয় কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অগ্নিকান্ডে সব সহায় সম্পদ পুড়ে যাওয়ায় আমি সর্বশান্ত হয়ে পড়েছি।
তাড়াশ ফায়ার সার্ভেস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. ময়েন উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্র পাত হয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেনে আসে।


এ সম্পর্কিত আরো খবর