ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রূপগঞ্জে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:১৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু পথসভা ও গণসংযোগকালে বলেছেন তারেক রহমানের হাতেই এ দেশ নিরাপদ থাকবে। বিএনপি বিজয়ী হলে রূপগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাদ, ভূমিদস্যু ও মাদক কারবারিদের স্থান দেয়া হবে। বিএনপি জিতলে বাংলাদেশ জিতবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় আয়োজিত পথসভায় দিপু ভুঁইয়া এসব কথা বলেন।

গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, শাহিন মিয়া, রেজাউল করিম, গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুস্তফা মিয়া, চন্দন ফকির, ইউনিয়ন যুবদল সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল মামুন, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা সাদেক মাস্টার প্রমুখ। 

পরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাবো, মাহনা, সাওঘাট, গোলাকান্দাইল উত্তর, দড়িকান্দি, হোড়গাঁও, ডহরগাঁও, গোলাকান্দাইল মধ্যপাড়া, দক্ষিণপাড়া এলাকায় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভা বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ভুলতা ইউনিয়নের ১২টি স্পটে বিএনপির পথসভা অনুষ্ঠিত হবে।


এ সম্পর্কিত আরো খবর