ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

ভালুকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করায় জরিমানা


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:২৭ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেদিলা বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মেদিলা বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৪(১) লঙ্ঘনের দায়ে অভিযুক্ত একজনকে একই বিধিমালার ২৭(ক) ধারায় ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থ বিতরণ করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে অর্থদণ্ড আরোপ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এ. বি. এম. কাউসার জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভোটারদের মাঝে অর্থ বা উপহার বিতরণ করে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্বাচনের আগে এমন ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।


এ সম্পর্কিত আরো খবর