ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট শিক্ষা বোর্ডভিত্তিক এইচএসসি ফল: পাসের হারে বড় ব্যবধান হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার, ওয়েস্ট ইন্ডিজের জয় ৮ উইকেটে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ৪ দিনের রিমান্ডে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, সামান্য কমলো সাফল্য ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্যোগে নারী কর্মীদের নির্বাচনী উঠান বৈঠক


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:২৯ পিএম

ভোলা প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন পৌর বিএনপির আয়োজনে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের নারী কর্মীদের নিয়ে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জনাবা মাফরুজা সুলতানা। তিনি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনে নারী কর্মীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, ভোটের মাঠে নারী সমাজকে ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

এসময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দলীয় প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। উঠান বৈঠকে স্থানীয় নারী কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচনী কার্যক্রমকে সফল করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর