ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক

গোয়ালন্দে প্রীতি ক্রিকেট ম্যাচ


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:৪২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

"মোবাইল নয়, ক্রিকেট ব্যাট হোক খেলার সঙ্গী"- স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলার উজানচর সাহাজ‌উদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইলেভেন স্টার জয়লাভ করেন।

প্রীতি ম্যাচে কিশোর ক্রিকেটারদের পাশাপাশি সোনালী অতীত খেলোয়াড়দের মধ্যে খেলায় অংশগ্রহণ করেন স্কুল শিক্ষক ও সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা শামীম শেখ, প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা, স্কুল শিক্ষক ও সদস্য মোঃ জহিরুল ইসলাম, সুজিত কুমার রায়, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা, সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মোঃ সুলতান ফকির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন প্রমুখ সহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ।

প্রীতি ম্যাচে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ও ইলেভেন স্টার একে অপরের মোকাবেলা করে। ইলেভেন স্টার টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৬ ওভারের খেলায় ইলেভেন স্টার ১৫.২ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ১৬ ওভার ব্যাটিং করে ৯ উইকেট খুইয়ে ১১০ রান করতে সক্ষম হয়।

ফলে ইলেভেন স্টার ২৯ রানে জয় লাভ করে। বিজয়ী দলের মোঃ রানা ব্যক্তিগত ৪৬ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। ম্যাচে ৩ ওভার বল করে ৪ উইকেট নিয়ে বিশেষ পুরস্কৃত হন সোনালী অতীত ক্লাবের খেলোয়াড় মোঃ সাজ্জাদ হোসেন।


এ সম্পর্কিত আরো খবর