ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নির্বাচন উপলক্ষে গোয়ালন্দে নিরাপত্তা জোরদার


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৯:০০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোয়ালন্দ বাসস্ট্যান্ড, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এবং ট্রাফিক বক্সের সামনে বিভিন্ন স্থান হতে আগত যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বাস, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।

এসময় জেলা ট্রাফিক পুলিশের সহায়তায় নম্বরবিহীন ৬টি মোটরসাইকেল আটক করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে অবৈধ যান চলাচল, সন্দেহজনক গতিবিধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি রাখা হয়। স্থানীয়রা জানান, নির্বাচনের আগে নিরাপত্তা তল্লাশি বাড়ানোয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, “সংসদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা জুড়ে নিরাপত্তার স্বার্থে তল্লাশি অভিযান চলছে। নির্বাচনের আগ পর্যন্ত এমন তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, নির্বাচনের দিন ঘিরে গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। বিশেষ করে বাসস্ট্যান্ড, দৌলতদিয়া ঘাট এলাকা, ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থান এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা টহল বাড়ানো হবে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে গোয়ালন্দের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার হওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর