ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ইয়োফাসের সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়


  • আপলোড সময় : রবিবার ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:২৮ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সহকারী কমিশনার এবং সচিব পদে নিয়োজিত প্রায় সাড়ে ৩ হাজার কর্মকর্তার প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়ং অফিসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইয়োফাস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রবিবার সংগঠনটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মোহাম্মদ মামুন শিবলীকে সভাপতি এবং মোঃ সাইফুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

সভাপতি নির্বাচিত মোহাম্মদ মামুন শিবলী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত মোঃ সাইফুল ইসলাম (জয়) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইয়োফাস প্রশাসন ক্যাডারের তরুণ কর্মকর্তাদের একটি প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে পরিচিত। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পেশাগত স্বার্থ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, জনসেবামুখী কার্যক্রম এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সংগঠনটির নেতারা জানান, মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত ন্যায্যতা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করবে নতুন নেতৃত্ব।

এছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সংগঠনটি ভূমিকা রাখবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।

নেতৃত্ব নির্বাচনের এই প্রক্রিয়াকে সংগঠনটির সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর সংগঠনটির সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ইয়োফাস মাঠপর্যায়ের তরুণ কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন ও প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর