ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নূরে মদীনা মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি


  • আপলোড সময় : রবিবার ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৩০ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় নূরে মদীনা মাদ্রাসাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাদ্রাসার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর দ্রুত তা মাদ্রাসার বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। এতে মাদ্রাসার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষসহ মোট ১০টি কক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে মাদ্রাসার লাইব্রেরিতে সংরক্ষিত ধর্মীয় বই, পাঠ্যবই, চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এবং আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, মাদ্রাসার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মাদ্রাসার ১০টি কক্ষসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রয়োজনীয় বইপত্র ও আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। বিশেষ করে রাতের বেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম, বৈদ্যুতিক লাইনের নিয়মিত পরীক্ষা এবং জরুরি ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন স্থানীয়রা।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর