ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেন্দ্রে নারী ভোটারদের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর


  • আপলোড সময় : বুধবার ১১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:২৭ পিএম

সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী কেন্দ্রে আসা নারী ভোটারদের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ দাবি জানান। এই আসনে আরিফুল হক চৌধুরীর প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীন।

নিজের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, বোরকা পরে কেন্দ্রে আসা যেতে পারে, তবে ভোটকেন্দ্রের ভেতরে নেকাব খুলে ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। তার মতে, এতে ভুয়া বা জাল ভোট দেওয়ার আশঙ্কা কমবে। তিনি দাবি করেন, বিপুল পরিমাণ বোরকা কেনার খবর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়েছে, যা জাল ভোটের আশঙ্কা তৈরি করেছে। বিষয়টি তিনি নির্বাচন কর্মকর্তাদের অবহিত করেছেন বলে জানান।

এ ছাড়া পুলিশের ভুয়া পোশাক তৈরির অভিযোগও উঠেছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তবর্তী অনেক কেন্দ্র রয়েছে যেখানে যাতায়াত ব্যবস্থা দুর্বল। এসব কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের আশঙ্কা থাকতে পারে।

এসব পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির এই প্রার্থী।


 আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর