ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

চাঁপাইনবাবগঞ্জে জামানত হারিয়েছেন ১০ প্রার্থী


  • আপলোড সময় : শুক্রবার ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১১:০৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জন তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই বিধান অনুযায়ী এসব প্রার্থীর জামানত হারানোর বিষয়টি নিশ্চিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন ২ হাজার ২৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ১ হাজার ৮৩ ভোট এবং ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা ৪৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. সাদেকুল ইসলাম ৬২৬ ভোট, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম ৮ হাজার ১৭৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল ১ হাজার ৬৯ ভোট পেয়ে নির্ধারিত সীমা অতিক্রম করতে পারেননি।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন সুমন ৬৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম ৮২০ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম ৩৬১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি আসনেই ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকা প্রার্থীদের তুলনায় এসব প্রার্থীর প্রাপ্ত ভোট উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় তারা জামানত রক্ষা করতে ব্যর্থ হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে না পারা এবং সাংগঠনিক দুর্বলতার কারণে অনেক প্রার্থী কাঙ্ক্ষিত ভোট পাননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার তিনটি আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও শেষ পর্যন্ত ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর