ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

অস্ট্রেলিয়া গেলেন বিসিবি সভাপতি বুলবুল


  • আপলোড সময় : সোমবার ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৫:১৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছেড়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সপ্তাহখানেকের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের। তিনি বিসিবি পরিচালকদের খুদে বার্তায় জানিয়েছেন, নিজ নিজ কমিটির কাজ আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যেতে হবে। দেশ না থাকলেও তিনি অস্ট্রেলিয়া থেকে অনলাইনে সক্রিয় থাকবেন। বুলবুল জানিয়েছে, "আমি শিগগিরই ফিরবো।"

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী দেশি সংবাদমাধ্যমকে বলেন, “বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে আশা করছি।”

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নিচ্ছে না। তবুও বিসিবি সভাপতিকে বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে। মূলত নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপে খেলতে চায়নি। পরিবর্তে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়।

এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগপর্যন্ত আইসিসি, পিসিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিসিবিকে টানা যোগাযোগ বজায় রাখতে হয়েছে। শেষমেষ বাংলাদেশের এই দাবি প্রত্যাখ্যান করে আইসিসি, এবং স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

বুলবুলের দেশ ত্যাগ এবং অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত ক্রিকেট অঙ্গনে সরাসরি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিসিবি কর্মকর্তাদের কাছে তিনি অনলাইন মাধ্যমে নিয়মিত কাজকর্ম মনিটর করার নির্দেশ দিয়েছেন।

দেশের বাইরে থাকা সত্ত্বেও বিসিবির কার্যক্রম স্থবির হবে না বলে নিশ্চিত করেছেন বুলবুল। তাঁর কথায়, “পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো প্রয়োজন, কিন্তু বিসিবির কাজ ও দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিচ্ছি না। সব কাজ আগের মতো চলবে।”

এনিয়ে বিসিবি পরিচালকদের মধ্যে স্বচ্ছতা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার মাধ্যমে বোর্ডের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর