ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


  • আপলোড সময় : সোমবার ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:২৭ পিএম

পঞ্চগড় প্রতিনিধি:

পুলিশ সুপার পঞ্চগড়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) রাতে একটি চৌকষ টিম পঞ্চগড় সদর থানাধীন পৌরসভার আনসার ভিডিপি অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করেছে।

এ ঘটনায় এসআই আবু হোসেন এর নেতৃত্বে এএসআই আবুল কালাম আজাদ সহ অন্যান্য অফিসারদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোঃ সালমান হোসেন সোহাগ (২৫), মোঃ সাগর ইসলাম (২০) এবং মোঃ রাকিব হোসেন (২১) কে আটক করা হয়। সালমান হোসাগের পিতা মরহুম আবুল হোসেন, গ্রামের ঠিকানা পূর্ব ভাউলাগঞ্জ, থানা দেবিগঞ্জ; সাগর ইসলামের পিতা মনোয়ার হোসেন, গ্রামের ঠিকানা উপেন চৌকি ভাজনী, থানা দেবিগঞ্জ; এবং রাকিব হোসেনের পিতা হাতেম আলী, গ্রামের ঠিকানা মহিষ বাতান, থানা বোদা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের সক্রিয়তা রোধ এবং স্থানীয় জনগণকে নিরাপদ রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য পাচার ও বিক্রির সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানটি এলাকার সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ডিবি পুলিশের কর্মকর্তারা স্থানীয়দের আরও সতর্ক থাকার পরামর্শ দেন এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করার ক্ষেত্রে জনগণের সহযোগিতা কামনা করেছেন। তারা বলেছে, এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর