ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি ‘সিরিয়াস আদালত অবমাননা’: শিশির মনির


  • আপলোড সময় : বুধবার ২০ মে, ২০২৬ সময় : ৪:০২ পিএম

অনলাইন রিপোর্টার

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার ঘটনাকে ‘সিরিয়াস আদালত অবমাননা’ বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির। তিনি জানিয়েছেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে। বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, “সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছিল। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন রয়েছে। এমন অবস্থায় সচিবালয় বিলুপ্ত করা অত্যন্ত গুরুতর আদালত অবমাননার শামিল।” শিশির মনির আরও বলেন, “আমরা আগামীকাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করব।”

এর আগে মঙ্গলবার (১৯ মে) সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করে। একই সঙ্গে সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। সরকার জানিয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাদের দায়িত্ব এবং নতুন সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করা হয়। তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয়টির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইনজীবীদের একাংশ মনে করছেন, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয় সরাসরি সম্পৃক্ত ছিল। ফলে সচিবালয় বিলুপ্তির সিদ্ধান্ত নতুন করে আইন অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে সচিবালয় বিলুপ্তির সিদ্ধান্তকে ঘিরে সুপ্রিম কোর্ট অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি আদালতে গড়ালে এ নিয়ে নতুন আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।



এ সম্পর্কিত আরো খবর