ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর

অস্বাস্থ্যকর কারখানায় আইসক্রিম উৎপাদন, এক লাখ টাকা জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ সময় : ৬:০৩ পিএম

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম এবং শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) বিকেলে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযানে পপুলার আইসক্রিম নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিরাপদ খাদ্য আইনের আওতায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও শিশুদের বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। স্থানীয়দের অভিযোগ এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে দেখা যায়, খাদ্য উৎপাদনের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধিবহির্ভূত। উৎপাদন ও সংরক্ষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হয়নি। এমন পরিবেশে উৎপাদিত খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম ও শিশু খাদ্য উৎপাদনের দায়ে পপুলার আইসক্রিমকে নিরাপদ খাদ্য আইনের ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে খাদ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জানা গেছে, এটি প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নয়। এর আগে ২০২৩ সালের ১৯ জুন একই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন খাবার স্যালাইন ও ভেজাল খাদ্যপণ্য জব্দ করেছিল জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা।

সে সময় কারখানা থেকে ২২৪ কার্টন খাবার স্যালাইন, বিএসটিআইয়ের অনুমোদনহীন তেতুলের চাটনি, ঝালমুড়ি, চিপস, নোংরা পরিবেশে তৈরি ৮ ড্রাম মটরভাজা, পণ্য বাজারজাতকরণের মোড়ক এবং স্যালাইন তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় প্রশাসন।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, পরবর্তীতে মুচলেকা দিয়ে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়। এরপরও একই ধরনের কার্যক্রম চালিয়ে শিশু খাদ্য ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি। সর্বশেষ অভিযানে আবারও অনিয়মের প্রমাণ পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর