ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

আর্জেন্টাইন ফুটবলারদের ভঙ্গি অনুকরণ করলেন পরীমণি, ভিডিও ভাইরাল


  • আপলোড সময় : শনিবার ২০ জুন, ২০২৬ সময় : ৩:৫৩ পিএম

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন সেই ফুটবল উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করে শামিল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি নিজের অন্ধ সমর্থনের কথা বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে থাকেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে নিজের ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন পরীমণি। সেই ছবির ক্যাপশনে তিনি পরম মমতায় লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

মেসি ও আর্জেন্টিনার প্রতি ভালোবাসার সেই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিশেষ ও ব্যতিক্রমী ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ভিডিওতে পরীমণিকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। তাঁর পরা সেই জার্সির সামনের অংশে লেখা ছিল ‘মেসি ১০’ এবং পেছনের অংশে লেখা ছিল ‘পরী’।

প্রকাশিত এই ভিডিওটির মূল বিশেষত্ব হলো, আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি জনপ্রিয় গানের তালে তালে পরীমণি একে একে আর্জেন্টাইন ফুটবলারদের চেনা সিগনেচার উদযাপন ও মাঠের নান্দনিক ভঙ্গিমাগুলো অনুকরণ করেছেন। সবুজ মাঠে আলবিসেলেস্তে খেলোয়াড়দের বাস্তব মুহূর্তের ভিডিও ক্লিপের সঙ্গে পরীমণির এই চমৎকার অভিনয়ধর্মী উপস্থাপনা ও এক্সপ্রেশন পুরো ভিডিওটিকে দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

ভিডিওটিতে পরীমণিকে আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের গোল বাঁচানোর পর সেই বিখ্যাত নাচ, মোলিনার গোল উদযাপনের উল্লাস, রোমেরো ও সেনেসির মতো তারকা ফুটবলারদের কিছু চিরচেনা সিগনেচার ভঙ্গি হুবহু নকল করতে দেখা যায়। এছাড়াও ম্যাক অ্যালিস্টার, পারেদেস, এনজো ফেরনান্ডেজ, হুলিয়ান আল্ভারেজ এবং গঞ্জালেজদের আইকনিক পোজগুলোও দারুণভাবে অনুকরণ করেছেন পরীমণি। ভিডিওর শেষাংশে নিজের চিরচেনা জার্সি গায়ে জড়িয়ে, হাতে রঙিন জরি মেখে এক অত্যন্ত গ্ল্যামারাস ও আকর্ষণীয় উপস্থিতিতে ধরা দেন এই ঢালিউড সুন্দরী, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর মাত্র কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় এবং এর মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আর্জেন্টিনা সমর্থকরা বিশ্বমঞ্চে প্রিয় দলকে ঘিরে পরীমণির এই ব্যতিক্রমী ও নান্দনিক উদযাপনের ভূয়সী প্রশংসা করেছেন। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকরাও পরীর এই ভিডিওর নিচে নানা মজার মজার ও ট্রলধর্মী মন্তব্য করে মেতে উঠেছেন জমজমাট আলোচনায়। সব মিলিয়ে বিশ্বকাপের এই জমজমাট আবহে প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকার এই অভিনব উদযাপন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো ফুটবল ভক্তদের নজর কেড়ে নিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর