ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

আজ নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা


  • আপলোড সময় : মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ সময় : ৩:৪১ পিএম

নতুন অর্থবছর (২০২৬-২৭) শুরুর প্রাক্কালে আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে আগামী ছয় মাসের জন্য নতুন মুদ্রানীতি প্রকাশ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিকেল ৩টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতির রূপরেখা উপস্থাপন করবেন।

আসন্ন জুলাই-ডিসেম্বর মেয়াদের এই আর্থিক নীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পূর্বের সংকোচনমূলক ও কঠোর অবস্থান ধরে রাখা হতে পারে। বাজার বিশ্লেষকদের ধারণা, এবারের নীতিতেও নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হবে। তবে এর পাশাপাশি বেসরকারি খাতে ঋণের গতিশীলতা বাড়াতে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পুনর্গঠনে বিশেষ কিছু পদক্ষেপের ঘোষণা আসতে পারে।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের কার্যকালের অধীনে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এটিই হতে যাচ্ছে প্রথম মুদ্রানীতি। সংশ্লিষ্ট সূত্রমতে, দেশের উৎপাদনশীল খাতগুলোতে ঋণের প্রবাহ বৃদ্ধি, নতুন বিনিয়োগে গতি সঞ্চার এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার সার্বিক ব্যয় কমিয়ে আনতে বেশ কিছু সময়োপযোগী ও নতুন উদ্যোগের দেখা মিলতে পারে এই নীতিতে।

মূল্যস্ফীতির চাপ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় বাজারে অর্থের অতিরিক্ত জোগান রুখতে রেপো রেট আগের অবস্থানেই রাখা হচ্ছে বলে জানা গেছে। সাধারণত সরকারের বার্ষিক আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময়ে বাজারে মুদ্রার সরবরাহ কেমন থাকবে, তার একটি সামগ্রিক দিকনির্দেশনা দেওয়া হয় এই মুদ্রানীতির মাধ্যমে। একই সাথে দেশের মূল্যস্ফীতিকে সহনীয় রাখা, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা সচল রাখার বিষয়গুলো এই নীতিতে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে। উল্লেখ্য, প্রতি ছয় মাস পর পর কেন্দ্রীয় ব্যাংক এই নীতি ঘোষণা করে, যা আগামী ১ জুলাই থেকে পরবর্তী ছয় মাসের জন্য কার্যকর হবে।


এ সম্পর্কিত আরো খবর