ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক চেয়ে হাইকোর্টের রুল


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ৪:২১ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বর্তমান আইনে চেয়ারম্যান প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে আদালত জানতে চেয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারার অধীনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য কেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নির্ধারণের নির্দেশ দেওয়া হবে না।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার-কে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান এবং মো. তানভীর আহমেদ খান।

আদালতে শুনানির সময় আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রাম আদালত পরিচালনার ক্ষমতাও রয়েছে। তিনি জানান, একজন চেয়ারম্যান তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি বা ফৌজদারি প্রকৃতির নির্দিষ্ট মামলার বিচার কার্যক্রম পরিচালনা করতে পারেন।

তিনি যুক্তি তুলে ধরে বলেন, যে ধরনের বিচারিক ক্ষমতা একজন চেয়ারম্যান প্রয়োগ করেন, একই ধরনের দায়িত্ব পালনের জন্য একজন বিচারিক কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে বর্তমানে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়।

এই বৈষম্যের বিষয়টি তুলে ধরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারাকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষমতা নিশ্চিত করতে চেয়ারম্যান পদে অন্তত স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা প্রয়োজন।

হাইকোর্টের জারি করা রুলের পর বিষয়টি এখন পরবর্তী শুনানির জন্য অপেক্ষমাণ থাকবে। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ রুলের জবাব দাখিল করার পর আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।


এ সম্পর্কিত আরো খবর