ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্টে চরম বিশৃঙ্খলা


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ১১:১৭ এএম

রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত বহুল আলোচিত ‘রক এন রিদম ৫ : নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্ট ঘিরে মারাত্মক বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে। জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস মঞ্চে ওঠার ঠিক আগেই নিরাপত্তার বেষ্টনী ভেঙে হাজার হাজার অনিয়ন্ত্রিত দর্শক বিনামূল্যে ও বিনাটিকিটে ভেতরে প্রবেশ করেন।

 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নগরবাউলখ্যাত তারকা জেমসের পরিবেশনা শুরুর কথা ছিল। কিন্তু তার মঞ্চে ওঠার আগেই ভেন্যুর সার্বিক পরিস্থিতি আয়োজকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাজার হাজার বিনাটিকিটের অনাকাঙ্ক্ষিত দর্শক প্রবেশের ফলে নির্ধারিত মূল্যে অগ্রিম টিকিট কিনে আসা সাধারণ দর্শকেরা চরম ভোগান্তির শিকার হন। অতিরিক্ত ভিড়, হুড়োহুড়ি ও বিশৃঙ্খল পরিবেশের কারণে কাঙ্ক্ষিত পরিবেশে কনসার্ট উপভোগ করতে না পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

 

এক পর্যায়ে মূল প্রাঙ্গণে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাধ্য হয়ে যমুনা ফিউচার পার্কের প্রধান ফটকগুলো খুলে দেয় কর্তৃপক্ষ। এতে করে টিকিট কাটা দর্শকদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ফুটেজে দেখা যায়, ক্ষুব্ধ দর্শকেরা আয়োজকদের ব্যর্থতার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। এ ছাড়া বিশৃঙ্খলার মধ্যে নিরাপত্তাকর্মীরা এক দর্শককে ধরে মারধর করছেন বলেও দেখা গেছে। পরবর্তীতে আয়োজকদের ব্যর্থতায় উদ্ভূত সার্বিক নিরাপত্তাহীনতা ও অপ্রীতিকর ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


এ সম্পর্কিত আরো খবর