ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

৩৯ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৬:১০ পিএম

বিনোদন ডেস্ক:

মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। গত শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মরহুমার মা আমেনা বেগম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, গণমাধ্যমকে তুলনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।


পরিবার সূত্রে জানা গেছে, মাস ছয়েক আগে তুলনার শরীরে ক্যানসার (স্তন ক্যানসার) ধরা পড়ে। এরপর থেকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গত ২০ অক্টোবর তাঁর শরীরে অস্ত্রোপচারও করা হয়। অস্ত্রোপচারের পর প্রথম দুদিন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও শুক্রবার সকাল থেকে অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর হার্ট অ্যাটাক হয় এবং রাত ১১টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।


উল্লেখ্য, তুলনা আল হারুন দেশের প্রখ্যাত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের কন্যা। দীর্ঘ সময় ধরে তিনি মডেলিং, অভিনয় ও উপস্থাপনায় নিয়মিত ও বেশ পরিচিত মুখ ছিলেন। তাঁর আকস্মিক এই প্রয়াণে দেশের শোবিজ অঙ্গনে ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এ সম্পর্কিত আরো খবর