ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মধ্যপ্রাচ্যে উত্তাপ বাড়াল তেহরান:

ইসরাইলের অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:৫১ পিএম

ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার উপযুক্ত জবাবে মাত্র এক ঘণ্টারও কম সময়ের মধ্যে গোটা ইসরাইলকে মানব বসবাসের অযোগ্য করে তোলার চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।


রোববার (২৫ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘মেহের’-এর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে দেশটির এই শীর্ষ সামরিক ও নীতি-নির্ধারণী নেতার মন্তব্যের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হিব্রু ভাষায় দেওয়া এক বিশেষ বারতায় এই কড়া সতর্কবার্তা দেন ইব্রাহিম আজিজি। তিনি সরাসরি হিব্রু ভাষা ব্যবহার করে স্পষ্ট বার্তা দেন যে, ইরানের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে ইসরাইল যদি কোনো ধরনের সামরিক দু সাহসিকতা বা পদক্ষেপ নেয়, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।


পোস্টে আজিজি আরও উল্লেখ করেন, ইরানি সশস্ত্র বাহিনীর কাছে এমন সামরিক সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে যার সাহায্যে তারা মাত্র এক ঘণ্টার মধ্যে পুরো ইসরাইলের মূল অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে তা পুরোপুরি অকার্যকর ও বসবাসের অযোগ্য করে তুলতে পারে। নিজের বক্তব্যের সত্যতা ও বার্তা জোরদার করতে তিনি ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কৌশলগত স্থাপনার স্যাটেলাইট চিত্র যুক্ত একটি বিশেষ ফটোকার্ডও শেয়ার করেন।


তবে ইরানের এই জ্যেষ্ঠ আইনপ্রণেতা ও পার্লামেন্টারি প্রধানের চরম হুঁশিয়ারিমূলক বক্তব্যের বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বা দেশটির সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য যৌথ সামরিক হামলার গুঞ্জনের মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন কড়া সামরিক হুমকি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বাড়াল।


এ সম্পর্কিত আরো খবর