ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মধ্যপ্রাচ্যে 'দ্বি-রাষ্ট্র সমাধান' নীতিতে ভ্যাটিকান এখনো অবিচল


  • আপলোড সময় : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬ সময় : ৯:২১ এএম

মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী নিরসনে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা-সমালোচনা চললেও ভ্যাটিকান সিটি এখনো 'দ্বি-রাষ্ট্র সমাধান' (টু-স্টেট সলিউশন) নীতিতে দৃঢ়ভাবে অবিচল রয়েছে বলে জানিয়েছেন ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী আর্চবিশপ পল রিচার্ড গ্যালাঘের। রোমের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এই প্রস্তাবটির প্রতি এখনো আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন রয়েছে।


তবে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতার কারণে অদূর ভবিষ্যতে এর বাস্তবায়ন অনেকটাই অসম্ভব বলে তিনি স্বীকার করেন। ইসরায়েলের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনের প্রচারণায় দেশটির বিরোধী দলগুলোর একাংশ এই দ্বি-রাষ্ট্র নীতির বিরোধিতা করা সত্ত্বেও ভ্যাটিকান কেন এই অবস্থানে অনড়—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনী ডামাডোলের মধ্যে ইসরায়েলি বিরোধী নেতাদের কাছ থেকে এই প্রস্তাবের পক্ষে প্রকাশ্যে সমর্থন আশা করা অবাস্তব।


ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সম্পাদক গ্যালাঘের জোর দিয়ে বলেন, কতিপয় ইসরায়েলি রাজনৈতিক নেতার বিরোধিতার অর্থ এই নয় যে আন্তর্জাতিক সম্প্রদায় এই সমাধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বরং বিশ্বমঞ্চে এর গ্রহণযোগ্যতা এখনো ফুরিয়ে যায়নি। তবে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং এই প্রস্তাবের অর্থবহ অগ্রগতি নিশ্চিত করতে অধিকৃত পশ্চিম তীরের (ওয়েস্ট ব্যাংক) বর্তমান পরিস্থিতির উন্নয়ন এবং গাজা উপত্যকার দীর্ঘদিনের সংকটগুলোর স্থায়ী সমাধান করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।


ইসরায়েল-ফিলিস্তিন সংকট ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন তিনি। গ্যালাঘের জানান, সম্প্রতি পোপ লিও চতুর্দশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করে ভ্যাটিকানের নিজস্ব অবস্থান ও দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন। তবে রাশিয়া বা ইউক্রেন কোনো পক্ষই এই মুহূর্তে ভ্যাটিকানকে সরাসরি মধ্যস্থতাকারী হিসেবে চাইছে না, বরং তারা ভ্যাটিকানের কাছ থেকে একটি সহায়তামূলক ভূমিকা প্রত্যাশা করছে।

সূত্র: ভ্যাটিকান নিউজ


এ সম্পর্কিত আরো খবর