ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৯:৫৩ এএম

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার (১ নভেম্বর)। এতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। এছাড়া দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার বিজয়ী পাবেন ১০ হাজার টাকা।

 

সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়মুখী অভ্যাস গড়ে তুলতে সরকার প্রাইজবন্ড ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়। প্রাইজবন্ডের অন্যতম সুবিধা হলো সাধারণ আমানতকারী ইচ্ছেমতো যেকোনো সময় এটি কেনাবেচা বা ভাঙাতে পারেন। আয়োজিত ড্রয়ে বিজয়ী হলে নির্ধারিত মূল্যমানের সমপরিমাণ বা তার চেয়ে বেশি পুরস্কারের অর্থ তুলে নেওয়া সম্ভব।

 

ড্রয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে সকল সিরিজের সমসংখ্যার বন্ড বিজয়ের যোগ্য বলে বিবেচিত হয়। ড্র অনুষ্ঠানের আগের ৬০ দিনের মধ্যে বিক্রয় সম্পন্ন হওয়া প্রাইজবন্ডগুলো সংশ্লিষ্ট ড্রয়ের আওতাভুক্ত থাকে।

 

আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার বাধ্যবাধকতা অনুযায়ী, প্রাইজবন্ড পুরস্কারপ্রাপ্ত অর্থ পরিশোধকালে বিজয়ীর প্রাপ্তি থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হবে।

 

নিয়ম অনুসারে প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। নির্ধারিত দিনে সরকারি বা সাপ্তাহিক ছুটি থাকলে পরবর্তী কর্মদিবসে তা পরিচালনা করা হয়।


এ সম্পর্কিত আরো খবর