ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ১০:০১ এএম

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজন আসামি রয়েছেন।


মামলার চার আসামিই বর্তমানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। হানিফ ছাড়া মামলার অপর তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।


প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানান, জুলাই গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্দেশনার মাধ্যমে তৃণমূল পর্যন্ত দমনপীড়ন চালানো হয়েছিল। কুষ্টিয়ায় সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডে আসামিদের উসকানি, নির্দেশ ও প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ, টেলিফোন কথোপকথনের অডিও এবং দালিলিক সাক্ষ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে।


মামলার নথিপত্রে আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে—আন্দোলন দমনে উসকানিমূলক রাজনৈতিক অবস্থান, ২৯ জুলাই কুষ্টিয়ায় বৈঠক করে হত্যার নির্দেশ ও ষড়যন্ত্রে লিপ্ত হওয়া এবং ছয় আন্দোলনকারীকে হত্যার দায়। তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি ও যুক্তিতর্ক শেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া পেরিয়ে আজ বহুল আলোচিত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর