ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৩:৩৪ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। উপনির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং অবাধ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

 

নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক পরিবেশ তুলে ধরে সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ স্বচ্ছতায় বিশ্বাস করে এবং সেই নীতি অনুসরণ করেই যেকোনো নির্বাচনকে সমান গুরুত্ব প্রদান করা হচ্ছে। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইন প্রয়োগকারী সব সংস্থাকে সার্বিক দায়িত্ব প্রদান করে মোতায়েন করা হয়েছে। ঢাকার সদরদপ্তর থেকে পুরো ভোটগ্রহণ কার্যক্রম সরাসরি ও নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

 

সম্প্রতি ১১ দলীয় জোটের পক্ষ থেকে তোলা বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, জোটের উত্থাপিত অভিযোগগুলো ইতোমধ্যে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে সমাধান করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত যেকোনো অভিযোগ এলে তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে অতীতে যেসব অপ্রীতিকর সংঘাতময় সংস্কৃতি ছিল, তা থেকে বের হয়ে দেশে একটি উৎসবমুখর ও আনন্দঘন নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 


এ সম্পর্কিত আরো খবর