ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৪:২৯ পিএম

জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধা কোটায় অবৈধভাবে সরকারি চাকরিতে প্রবেশের অভিযোগে প্রশাসনের তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ মেলার পর তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হলো।


বুধবার (২৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাঁদের ওএসডি করার তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ওএসডি হওয়া তিন কর্মকর্তা হলেন—জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক।


অভিযুক্ত সবাই ২৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ লাভ করেছিলেন। সরকারি নথিপত্রে তাঁদের মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত দেখানো হলেও দুদকের নিরপেক্ষ অনুসন্ধানে প্রমাণিত হয় যে, পরীক্ষার সময় আবেদনের ক্ষেত্রে তাঁরা কেউই কোটার দাবি করেননি। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় ছয় মাস পর তাঁদের অনিয়মভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে মামলা দায়েরের পর এবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁদের বিরুদ্ধে এ কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিল।


এ সম্পর্কিত আরো খবর