ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৫৩ পিএম

নিখোঁজ হওয়ার একদিন পর তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও পাইলট তাহসিফ সৌরির মৃত্যুকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন তার পরিবার। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে সাংবাদিকদের সামনে এই বিস্ফোরক দাবি করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। তিনি সাফ জানিয়েছেন, তার ছেলে আত্মহত্যা করতে পারে না এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।


সাংবাদিকদের আবেগাক্রান্ত কণ্ঠে তাহসিফের বাবা বলেন, "এটা কোনোভাবেই সুইসাইড (আত্মহত্যা) হতে পারে না। ও সারাটা দিন ওর মায়ের সঙ্গে ছিল, একসঙ্গে শপিং করেছে। ভীষণ চনমনে ও হ্যাপি মুডে ছিল ও।" একজন পাইলটকে দেশের অত্যন্ত মূল্যবান 'অ্যাসেট' বা সম্পদ উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। তিনি বলেন, "সরকার আন্তরিকভাবে তদন্ত করলে প্রকৃত সত্য এবং এর পেছনে থাকা অপরাধী চক্রকে অবশ্যই বের করতে পারবে। কারা, কী উদ্দেশ্যে আমার ছেলেকে কেড়ে নিল, তা উন্মোচিত হওয়া দরকার।"


ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল, তা জানাতে গিয়ে এনায়েতুল করিম বলেন, "দীপ নামে তাহসিফের একজন বন্ধু এসে ওকে বাসা থেকে ডেকে নিয়েছিল। ঘর থেকে বের হওয়ার সময় তাহসিফ ওর মাকে বলেছিল— আমি নিচ থেকে একটু কথা বলে আসছি। কিন্তু এরপর সে আর ঘরে ফেরে নাই।" তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার আগে শেষবার রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তার ফোনে একটি সংক্ষিপ্ত ভয়েস মেসেজ পাঠিয়েছিল, যেখানে সে বলেছিল— "আমি দ্রুত আসতেছি।" কিন্তু সেটাই ছিল তার শেষ বার্তা।


তুরাগ নদীতে লাশ পাওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করে তার বাবা বলেন, "তাকে অন্য এলাকা থেকে নিয়ে এসে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাই আমরা দৃঢ়ভাবে সন্দেহ করছি, তাকে হত্যা করা হয়েছে।"


উল্লেখ্য, গত মঙ্গলবার নিখোঁজ হওয়ার পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে পুলিশ। নদী থেকে লাশটি তোলার পর তার পকেটে থাকা আইফোনটির সূত্র ধরেই প্রাথমিকভাবে তাহসিফের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এ সম্পর্কিত আরো খবর