ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৯:০১ পিএম

টালিউডের পর্দায় দীর্ঘ ১৪ বছর পর রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে দেব ও শুভশ্রী জুটির। তাদের অভিনীত এবং দেবের প্রথম পরিচালিত রোমান্টিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘দেশু৭’ (DeSu7) নিয়ে বিনোদন পাড়ায় চলছে তুমুল আলোচনা ও নানা গুঞ্জন। সম্প্রতি এই ছবির একটি বিশেষ প্রদর্শনীর (স্পেশাল স্ক্রিনিং) ঘটনা নতুন করে টলিপাড়ার সেই জল্পনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। সিনেমা শেষে হাসাহাসি ও ঠাট্টা করতে করতে দেবের হাত ধরে শুভশ্রীর হল ছাড়ার এক অন্যরকম দৃশ্য উপস্থিত সবার নজর কেড়েছে।


চলতি সপ্তাহে অনুষ্ঠিত এই বিশেষ প্রদর্শনীতে রাজকীয় ফ্যাশনে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী। দুজনেই কলার ম্যাচিং করে ম্যাচিং রঙের পোশাক পরে এক অনন্য রসায়ন তৈরি করেছিলেন। অন্যদিকে, শুভশ্রীর স্বামী ও খ্যাতিমান পরিচালক রাজ চক্রবর্তী সম্পূর্ণ আলাদাভাবে একটি সাধারণ কালো রঙের টি-শার্ট ও প্যান্ট পরে প্রেক্ষাগৃহে এসেছিলেন। তবে সবচেয়ে বড় কৌতূহলের বিষয় ছিল, অনুষ্ঠানে পুরোটা সময় রাজ ও শুভশ্রীকে কোথাও একসঙ্গে দেখা যায়নি; তারা আলাদাভাবেই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন।


সিনেমা শেষে রাজ চক্রবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়ে একাই পুরো ছবি দেখে প্রেক্ষাগৃহ ছেড়ে চলে যান। অন্যদিকে, শুভশ্রী ও দেব দর্শকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাতে এবং শুভেচ্ছা বিনিময় করতে একসঙ্গে মঞ্চে ওঠেন। যার ফলে সেখানে রাজের সঙ্গে শুভশ্রীর মুখোমুখি কোনো দেখা বা কথা হয়নি। এরপরই সবার সামনে দেবের হাত ধরে খোশগল্প করতে করতে শুভশ্রীকে হল ছাড়তে দেখা যায়। এই মুহূর্তটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই নতুন করে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা চর্চা ও নেতিবাচক ট্রোল শুরু হয়ে যায়।


যদিও পেশাগত এবং ব্যক্তিগত জায়গা নিয়ে দেব ও শুভশ্রী দুজনেই সংবাদমাধ্যমের কাছে নিজেদের অবস্থান সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছেন। দেবের পরিচালনায় মুগ্ধ শুভশ্রী ও দেব দুজনেই জানান যে, কাজের ক্ষেত্রে তাদের বন্ডিং সবসময় শতভাগ নিখুঁত এবং তারা এসব নেতিবাচক আলোচনায় কান দিতে নারাজ। এমনকি রাজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে দেব সাংবাদিকদের স্পষ্ট করে বলেন, "রাজ প্রথম দিন থেকেই এই ছবিটাকে ভীষণ সাপোর্ট করেছে। রাজের সহযোগিতা না থাকলে ‘দেশু৭’ ছবিটা প্রথমাংশেই তৈরি হতো না।" বাংলা ছবিতে মাস ও কমার্শিয়াল ঘরানায় রাজ চক্রবর্তী একটা বড় ব্র্যান্ড উল্লেখ করে দেব বলেন, রাজ নিজে প্রেক্ষাগৃহে এসে ছবিটা দেখেছেন, এটাই তাদের জন্য অনেক বড় পাওয়া। অন্যদিকে শুভশ্রী জানান, রাজের সঙ্গে হলের ভেতরে কথা না হলেও বাসায় ফিরে তিনি নিশ্চিতভাবে জেনে নেবেন রাজের কাছে ছবিটি কেমন লেগেছে।


এ সম্পর্কিত আরো খবর