ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

রাশিয়ার হামলা রুখতে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ১০:০৬ এএম

রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধে ইউক্রেনের জন্য ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ (PAC-3) ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুমানিক ২১০ কোটি ডলারের এই বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


অনুমোদন মিললেও এই ক্ষেপণাস্ত্রগুলো তাৎক্ষণিকভাবে ইউক্রেনে পৌঁছানোর সম্ভাবনা নেই, কারণ এগুলো এখনো উৎপাদন করা হয়নি। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো সম্পূর্ণ প্রস্তুত হয়ে ইউক্রেনের হাতে পৌঁছাতে ২০৩০-এর দশকের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে ইউক্রেনের বর্তমান জরুরি পরিস্থিতি বিবেচনায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন পেন্টাগনের কাছে সরবরাহের সময়সীমা এগিয়ে আনার জোর তাগিদ দিয়েছে। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক মজুত থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে পরে নতুন উৎপাদিত অস্ত্র দিয়ে সেই মজুত পূরণের প্রস্তাবও দিয়েছে কিয়েভ।


এই অস্ত্র ক্রয়ের পুরো অর্থায়ন ইউক্রেন একা করছে না। এতে কানাডা, জার্মানি ও নরওয়ে অর্থ সহায়তা দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের বিশেষ ‘জাম্পস্টার্ট’ (JUMPSTART) কর্মসূচির মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউক্রেন সাপোর্ট লোন দ্বারা পরিচালিত জাতীয় তহবিল থেকেও একটি বড় অংশ অর্থায়ন করা হবে। এ চুক্তির প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মার্কিন শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।


বর্তমানে রাশিয়া যখন ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক অঞ্চলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে, ঠিক সেই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে জরুরি ভিত্তিতে এই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো চাচ্ছে কিয়েভ। তবে বিশ্বজুড়ে অস্ত্র সরবরাহের চাপে পেন্টাগন ও নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর উৎপাদন গতি বাড়ানোর জন্য জোর তাগিদ সৃষ্টি হয়েছে।


(সূত্র: রয়টার্স)


এ সম্পর্কিত আরো খবর