ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

আজ থেকে শুরু হচ্ছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ১০:১৮ এএম

দেশের পোশাক শিল্প খাতের শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন মজুরি নির্ধারণে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী রবিবার (১ নভেম্বর) থেকেই গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই আশু সিদ্ধান্তের কথা জানান তিনি।


বৈঠক শেষে শিল্পাঞ্চলের চলমান সংকট ও শ্রমিকদের জীবনমান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন শ্রমমন্ত্রী। তিনি বিশেষ করে আশ্বস্ত করে বলেন, শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের ওপর বাড়তি চাপ কমাতে বাড়িভাড়া যেন কোনোভাবেই না বাড়ে, সে বিষয়ে বর্তমান সরকার ও শ্রম মন্ত্রণালয় অত্যন্ত কঠোরভাবে কাজ করছে।


এদিকে, মন্ত্রণালয়ের পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, শুক্রবারই শ্রমিক পক্ষের উপযুক্ত প্রতিনিধির নাম জমা দেওয়া হয়েছে এবং আজ শনিবার তারা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে আনুষ্ঠানিকভাবে জানাবেন। এছাড়া, মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নীতিনির্ধারকরা এক বিশেষ বৈঠকে বসবেন।


এ সম্পর্কিত আরো খবর