ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ১০:০৫ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। পোর্টালটির মূল পাতায় আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র ভেসে উঠতে দেখা গেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করলে স্বাভাবিক সংবাদ কনটেন্টের জায়গায় পুলিশের ছবি, সংঘাতের দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি প্রদর্শিত হয়। একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে একটি সুর বাজতে শোনা যায়।

 

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর থেকেই সাইটটিতে সাধারণ ব্যবহারকারীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ওয়েবসাইটটি হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, সে বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

 

ডিএমপি নিউজের প্রাতিষ্ঠানিক তথ্য অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ ও তথ্যভিত্তিক অফিসিয়াল অনলাইন পোর্টাল। এতে নিয়মিত ডিএমপির আইনানুগ কার্যক্রম, অপরাধসংক্রান্ত আপডেট, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশ বিভাগের সংবাদ প্রকাশ করা হয়ে থাকে।

 

এমন গুরুত্বপূর্ণ একটি সাইটে অনভিপ্রেত কন্টেন্ট ফুটে ওঠার বিষয়টিতে সাইবার হামলার জোরালো সন্দেহ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর