ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

৭০০ ই-রিকশার মধ্যে ৫টির বৈধ নিবন্ধন পাবেন গোলাম পরওয়ার: প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৪০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্দেশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নতুন বিধিমালা অনুযায়ী তাঁর নামে থাকা ৭০০টি ই-রিকশার মধ্যে তিনি সর্বোচ্চ ৫টি রিকশার বৈধ নিবন্ধন নেওয়ার সুযোগ পাবেন এবং বাকি ই-রিকশাগুলোর নিবন্ধন অন্যান্য ব্যক্তিবর্গের নামে করতে হবে।


রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


মীর শাহে আলম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক অবহিত করেছেন যে জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামে প্রায় ৭০০টি ই-রিকশা রয়েছে। সেই প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, চালক বা মালিকদের অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। সরকার নিবন্ধনের একটি সুষ্ঠু ও সুনির্দিষ্ট নীতিমালা করেছে।


একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ৫টি রিকশার নিবন্ধন দেওয়া সম্ভব। তাই জামায়াতের সেক্রেটারি জেনারেল চাইলে ৫টি রিকশার নিবন্ধন নিজের নামে নিতে পারবেন এবং অবশিষ্ট রিকশাগুলোর নিবন্ধন অন্যদের নামে স্থানান্তর করতে হবে। বর্তমানে চলাচলরত বৈধ বা অবৈধ ই-রিকশাগুলো পর্যায়ক্রমে নির্ধারিত বিধিমালার আওতায় এনে বাকি অবৈধগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলা হবে।


এ সম্পর্কিত আরো খবর