ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৫৮ পিএম

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সংঘাতময় পরিস্থিতির মধ্যে আগুন নেভাতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। আন্দোলনকারীদের ছোঁড়া ইট-পাটকেলের প্রচণ্ড আঘাতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি কাচের আঘাতে চালক গুরুতর আহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে লাগা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার সময় ভয়াবহ এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।


ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি দুটি পৌঁছানো মাত্রই সেখানে সড়কে অবস্থান নেওয়া ক্ষুব্ধ আন্দোলনকারীরা গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালান। বিশেষ করে বহরের সামনে থাকা প্রথম গাড়িটি লক্ষ্য করে উপর্যুপরি ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালানো হয়।


ইটের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস চুরমার হয়ে যায়। ওই সময় সজোরে ভেঙে আসা কাচের টুকরো ঢুকে চালকের হাত কেটে মারাত্মক রক্তপাত শুরু হয়। উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে রোববার সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে তাণ্ডব চালায় পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা নেভাতে গিয়ে হামলার শিকার হতে হয় জরুরি সেবাদানকারী এই সংস্থাকে।


এ সম্পর্কিত আরো খবর