ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৪৫ পিএম

পোশাকশ্রমিকদের চলমান তীব্র বিক্ষোভ ও দেশজুড়ে সৃষ্ট অসন্তোষ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে কার্যকর কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ৬ থেকে ৭ জন মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিনের অংশগ্রহণে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


প্রতিবেদনে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী এর দুই দিন আগেই কঠোর নির্দেশনা প্রদান করেছিলেন। তবে শ্রমিকপক্ষের সঠিক প্রতিনিধি নির্ধারণ ও তালিকা তৈরি করতে কিছুটা বিলম্ব হওয়ায় পুরো প্রক্রিয়াটি সামান্য ধীরগতির হয়ে পড়েছিল। এর আগে রোববার দুপুর সাড়ে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরকারিভাবে পোশাকশ্রমিকদের জন্য নতুন একটি ‘মজুরি বোর্ড’ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নবগঠিত এই বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে দ্রুত নতুন মজুরি কাঠামো প্রণয়নের কাজ শুরু করার দায়িত্ব অর্পণ করা হয়েছে।


শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের প্রধান দাবি মেনে নিয়েই এই বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিক ভাই-বোনদের রাজপথ ছেড়ে অবিলম্বে স্ব স্ব কারখানায় ও কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে মজুরি বোর্ড গঠনের ঘোষণা আসার পরও কিছু কারখানায় অযৌক্তিক ছুটি ঘোষণা এবং শ্রমিকদের উসকে দেওয়ার পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী সুনির্দিষ্ট অভিযোগ করেন যে, বিশেষ একটি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাধারণ শ্রমিকদের ছদ্মবেশে ছদ্মাবরণে থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় কিছু রাজনৈতিক দল সাধারণ শ্রমিকদের নিজেদের স্বার্থে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে তিনি মন্তব্য করেন।


এ সম্পর্কিত আরো খবর