ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা চিরতরে খারিজ


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৩৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা ২০ বিলিয়ন ডলারের বহুল আলোচিত মানহানির মামলাটি চিরতরে খারিজ করে দিয়েছেন সে দেশের একটি ফেডারেল আদালত। শনিবার (৩১ অক্টোবর) ইউএস ডিস্ট্রিক্ট জাজ ড্যারিন পি. গেইলস এ বছর দ্বিতীয়বারের মতো ট্রাম্পের আবেদনটি স্থায়ীভাবে বাতিল ও খারিজ করে রায় প্রদান করেন। রোববার (১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই রায় সংক্রান্ত খবর নিশ্চিত করেছে।


কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ট্রাম্পের নাম সংবলিত একটি যৌন ইঙ্গিতপূর্ণ জন্মদিনের চিঠি পাঠানো সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে এই বিশালাঙ্কের মামলাটি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিচারক ড্যারিন পি. গেইলস রায়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেন, রুপার্ট মারডকের মালিকানাধীন সংবাদপত্রটি যখন প্রতিবেদনটি প্রকাশ করেছিল, তখন তারা কোনো ‘প্রকৃত বিদ্বেষ’ নিয়ে কাজ করেছিল বলে ট্রাম্প আদালতে যুক্তিগ্রাহ্যভাবে প্রমাণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প চিঠিটির অস্তিত্ব অস্বীকার করার পর সংবাদপত্রটির প্রতিবেদনটি প্রকাশ করা উচিত হয়নি—প্রেসিডেন্টের আইনি দলের এমন যুক্তি সোজাসাপ্টা নাকচ করে দিয়ে বিচারক গেইলস বলেন, অস্বীকার করলেই সংবাদ প্রকাশ না করার বাধ্যবাধকতা মার্কিন সংবিধানে বর্ণিত মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সংক্রান্ত ‘প্রথম সংশোধনী’র স্পষ্ট লঙ্ঘন।


উল্লেখ্য, এর আগে গত বছরের জুলাইয়ে দ্য জার্নাল, এর মূল প্রতিষ্ঠান ডাউন জোন্স, ট্রাম্পের পরিচিত মারডক ও দুজন সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে ২০ বিলিয়ন ডলারের এই অস্বাভাবিক মামলাটি করেন দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি বছরের এপ্রিলে উপযুক্ত প্রমাণের অভাবে আদালত মামলাটি ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ন না করে খারিজ করলেও ট্রাম্পকে ভুলত্রুটি শুধরে পুনরায় আবেদনের সুযোগ দিয়েছিলেন। তবে সংশোধিত আবেদনেও ট্রাম্প আইনের উপযুক্ত মানদণ্ড পূরণ করতে না পারায় বিচারক এবার স্থায়ীভাবে মামলাটি খারিজ করে দেন। এতে সিএনএন ডটকমের কাছে ডাউন জোন্সের মুখপাত্র সন্তোষ প্রকাশ করলেও, ট্রাম্পের প্রতিনিধি আদালতের এই আদেশের বিরুদ্ধে অবিলম্বে উচ্চ আদালতে আপিল করার হুঁশিয়ারি দিয়েছেন।

সূত্র: সিএনএন


এ সম্পর্কিত আরো খবর