ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মহেশখালীতে এলএনজি টার্মিনাল বন্ধ

৪ নভেম্বর থেকে দেশজুড়ে গ্যাস সংকটের আশঙ্কা


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪৩ পিএম

কক্সবাজারের মহেশখালীতে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দুটি ভাসমান টার্মিনালের মধ্যে একটিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে টানা চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকতে যাচ্ছে। এর প্রত্যক্ষ প্রভাবে সারা দেশেই গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলা থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্থগিত থাকবে। বর্তমানে পেট্রোবাংলার দুটি টার্মিনাল মিলিয়ে দৈনিক ১০৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা থাকলেও নিয়মিতভাবে প্রায় ৯২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়ে থাকে।


তবে সামিটের টার্মিনাল বন্ধ থাকার কারণে জাতীয় গ্রিডে এলএনজির সরবরাহ একলাফে কমে দৈনিক ৬০ কোটি ঘনফুটে নেমে আসবে। এই সাময়িক অসুবিধার কারণে দেশবাস ও সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।


উল্লেখ্য, দেশে বর্তমানে গ্যাসের দৈনিক মোট চাহিদা রয়েছে প্রায় ৩৮০ কোটি ঘনফুট, যার বিপরীতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে সরবরাহ আসে ১৬০ কোটি ঘনফুট এবং বাকি ঘাটতি পূরণ করা হয় আমদানিকৃত এলএনজির মাধ্যমে। মহেশখালীর এই টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা এবং আবাসিক গ্রাহক পর্যায়ে গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করার প্রবল আশঙ্কা রয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের এই টার্মিনালে অনুরূপ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হয়েছিল।


এ সম্পর্কিত আরো খবর