ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদের কাছে লিয়ারজেট বিধ্বস্ত, নিহত ৯


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ১০:২৮ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। অঙ্গরাজ্যটির পাম বিচ শহরে একটি ব্যক্তিগত যাত্রীবাহী জেট উড়োজাহাজ আবাসিক এলাকায় আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা চালকসহ মোট ৯ জন আরোহীর সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অঘটনটি ঘটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত ব্যক্তিগত বাসভবন ‘মার-এ-লাগো’ থেকে মাত্র ৯ মাইল (প্রায় ১৪.৪৮ কিলোমিটার) দূরত্বে।


যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেস্টহেভেনের কাছে একটি আবাসিক এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ নেয়।


এফএএ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, ফেডারেল এভিয়েশন অথরিটি এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এই ঘটনার তদন্ত পরিচালনা করবে। সংস্থাটি আরও জানিয়েছে, তদন্ত কার্যক্রমের মূল দায়িত্বে থাকবে এনটিএসবি এবং দুর্ঘট সংক্রান্ত পরবর্তী সব আপডেট তারাই প্রদান করবে।


উদ্ধার ও জরুরি সেবাদানকারী দলগুলো ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম এভিনিউ নর্থের মধ্যবর্তী 'মিলিটারি ট্রেইল' সড়কটি বন্ধ করে দিয়েছে। স্থানীয় পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে সাধারণ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তারা জানায়, বিমান দুর্ঘটনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগতে পারে।


বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট 'ফ্লাইটরাডার ২৪'-এর তথ্যানুযায়ী, 'লিয়ারজেট' মডেলের বিমানটি অস্টিন থেকে বাহামাসের উদ্দেশ্যে বিকেল ৩টা ৩৭ মিনিটে যাত্রা শুরু করেছিল। আছড়ে পড়ার মুহূর্তে বিমানটি প্রায় ৪১,০০০ ফুট উচ্চতায় উড়ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, দ্রুত গতিতে নিচে নেমে আসার পর একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং আকাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। সূত্র: ফক্স নিউজ



এ সম্পর্কিত আরো খবর