ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপার বাজার


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৫১ এএম

দেশের বাজারে টানা দুই দফা কমার পর আবারও বড় লাফ দিয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে একলাফে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা (ভ্যাটসহ)।

 

সোমবার (২ নভেম্বর) সকালে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজারমূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন নির্ধারিত এই দর সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। এর আগে গত ৩১ অক্টোবর টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওইদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

 

বাজুসের নতুন বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কেনাবেচা হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

 

স্বর্ণের দামে বড় ধরণের পরিবর্তন ও উর্ধগতি দেখা গেলেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের দর অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২১৬ টাকায়।


এ সম্পর্কিত আরো খবর