ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মিরপুরে নাশকতার ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তি দেওয়া যুবক গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৫৩ এএম

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সাম্প্রতিক বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফেসবুক আইডিতে অগ্নিসংযোগের দায় স্বীকার করে উসকানিমূলক পোস্ট দেওয়ার জেরে তাকে আটক করা হয়। রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।

 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে ওই যুবক মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেন। শরীয়তপুরের তুলসার এলাকার বাসিন্দা রাজিবকে আটকের পর নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

উল্লেখ্য, গত ১ নভেম্বর মিরপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে চরম সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওই সময় মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পুলিশ বক্সে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শুধু তাই নয়, ঘটনাস্থলে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির একপর্যায়ে ওই যুবকের স্বীকারোক্তিমূলক পোস্টটি নজরে এলে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাশকতার এই ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর