ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

রাশিয়ানদের ফোনে হঠাৎ পারমাণবিক হামলার বার্তা: নেপথ্যে কি?


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ১১:১৯ এএম

রাশিয়ানদের ব্যবহৃত বিমান হামলার বিশেষ মোবাইল অ্যাপে হঠাৎ পারমাণবিক হামলার ভয়াবহ সতর্কবার্তা ভেসে ওঠায় চরম আতঙ্ক তৈরি হয়। বার্তায় দাবি করা হয়, ইউক্রেনের হামলাকারী ড্রোন থেকে রাশিয়ার সব অঞ্চল লক্ষ্য করে পারমাণবিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অ্যাপের মাধ্যমে রাশিয়ার সাধারণ নাগরিকদের অনতিবিলম্বে তিন সপ্তাহের খাবার সংগ্রহ করে আত্মগোপনে বা নিরাপদ আশ্রয়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুধু রাশিয়া নয়, ইউক্রেনের বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার কয়েকটি অ্যাপেও প্রায় একই ধরনের অস্বাভাবিক বার্তা দেখা যায়। তবে রাশিয়া সরকারের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় তড়িঘড়ি করে পরিস্থিতি ব্যাখ্যা করে জানায়, এটি সম্পূর্ণ ভুয়া সতর্কবার্তা এবং এটি একটি বড় ধরনের সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মোবাইল অ্যাপের নিরাপত্তাব্যবস্থা ভেদ করে হ্যাকাররা জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে এই কর্মকাণ্ড চালিয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, দেশটির মূল জাতীয় জনসতর্কতা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক ও সুরক্ষিত রয়েছে। সাইরেন, মাইক, এসএমএস এবং রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর মাধ্যমে নাগরিকদের সতর্কবার্তা দেওয়ার মূল ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর রয়েছে। মোবাইল অ্যাপটি কেবল একটি অতিরিক্ত বা সম্পূরক তথ্যসেবা হিসেবে ব্যবহার করা হতো।

মন্ত্রণালয় তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, হ্যাকিংয়ের ফলে নাগরিকদের জাতীয় নিরাপত্তা ও মূল সতর্কীকরণ ব্যবস্থার ওপর কোনো প্রভাব পড়েনি। হ্যাক হওয়া অ্যাপটির মূল নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ও স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা কাজ করছেন এবং সার্বিক পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

(সূত্র: বিবিসি)


এ সম্পর্কিত আরো খবর