ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বিমান ও পর্যটনের কেনাকাটায় নজরদারিতে ৫ সদস্যের সাব-কমিটি


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৪৪ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের সামগ্রিক কেনাকাটা, নিয়োগ, পদায়ন ও বদলিসহ বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আনতে পাঁচ সদস্যের একটি বিশেষ সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। পাশাপাশি মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর মূল কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনার লক্ষ্যে যেকোনো সময় আকস্মিক পরিদর্শনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একজন আহ্বায়ক ও চারজন সদস্যের সমন্বয়ে গঠন করতে যাওয়া এই সাব-কমিটি মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং পর্যটন খাতের যাবতীয় কেনাকাটা, জনবল নিয়োগ ও পদায়ন সম্পর্কিত কর্মকাণ্ড তদারকি ও নজরদারি করবে।

বৈঠকে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সব সংস্থার শূন্য পদগুলো অবিলম্বে যথাযথ বিধি মেনে দ্রুত পূরণের জোর তাগিদ দেওয়া হয়। সেই সাথে বিগত আট মাসে বেবিচকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মূল অগ্রগতি এবং সম্পাদন করা সব কেনাকাটার বিস্তারিত প্রতিবেদন স্থায়ী কমিটির কাছে জমাদানের জন্য মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, যেকোনো বিদেশি রাষ্ট্রের সাথে বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দেশের সার্বিক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে হবে।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী যোগ্য ও দক্ষ জনবলকে উপযুক্ত পদে পদায়নের জোর সুপারিশ করেন এবং মন্ত্রণালয়ের কাজে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতে সংসদীয় কমিটি সর্বাত্মক সহযোগী ভূমিকা পালন করবে বলে জানান। সভার শুরুতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক উপমন্ত্রী আ. হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। উক্ত বৈঠকে কমিটির সদস্য আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলমসহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর