ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

স্বৈরাচারের মদদে গার্মেন্টসে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা: সালাহউদ্দিন আহমদ


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৫২ এএম

গার্মেন্টস খাতে চলমান শ্রমিক অস্থিরতা ও বিশৃঙ্খলার পেছনে কিছু অসাধু শিল্পমালিক এবং স্বার্থান্বেষী সংগঠন জড়িত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সাথে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

 

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে পোশাক শিল্পের মালিকদের সংগঠন ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন। সভায় তৈরি পোশাক খাতের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্থিতিশীলতার নেপথ্য কারণ এবং সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, বিগত কিছুদিন ধরে পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু গোষ্ঠী নিরীহ ও সাধারণ শ্রমিক ভাই-বোনদের ঢাল হিসেবে ব্যবহার করে পোশাক খাতে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।”

 

এই চক্রান্তের পেছনে যেসব শিল্পমালিক ও সংশ্লিষ্ট সংগঠন গোপনে ইন্ধন যোগাচ্ছে, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শক্ত হাতে দমন করা হবে বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন। তৈরি পোশাক শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশের সার্বিক অর্থনীতি সুরক্ষায় সরকার সব ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর