ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

শত নজরদারি ও প্রযুক্তির জাল ভেদ করে কীভাবে শাহজালালে ঢুকছে স্বর্ণ?


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪৪ এএম

অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নজরদারি, শক্তিশালী স্ক্যানার এবং গোয়েন্দা সংস্থার কঠোর বলয়—সবকিছু ভেদ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালান অব্যাহত থাকা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য ও উদ্বেগ। রানওয়ে থেকে শুরু করে হ্যাঙ্গার গেট, অ্যাপ্রন, ইমিগ্রেশন ও কাস্টমসের গ্রিন চ্যানেল পর্যন্ত প্রতিটি ধাপে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকার পরও কীভাবে চোরাকারবারিরা বারবার সফল হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের পরও থামছে না এই অবৈধ বাণিজ্য।


সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের দুই যাত্রীর কাছ থেকে ১২ কেজি পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করে কাস্টমস প্রিভেন্টিভ টিম। যার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা। এর আগে গত ৪ অক্টোবর বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণবার জব্দ করে শুল্ক গোয়েন্দারা। বাহক ও অসাধু কর্মীরা ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দা সূত্র বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে ৬০ কেজির বেশি স্বর্ণ জব্দ হয়েছে, যা বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারির কার্যকারিতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।


চোরাচালানের এই রমরমা বাণিজ্যে শুধু যাত্রীরাই নন, বরং বিমানবন্দরের এক শ্রেণির অসাধু কর্মীও জড়িয়ে পড়ছেন। যদিও তাদের অনেকে গ্রেফতার হচ্ছেন, কিন্তু মূল কারবারিরা নেপথ্যেই থেকে যাওয়ায় পুরো সিন্ডিকেট ভাঙা সম্ভব হচ্ছে না। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক কাজী আল মাসুম জানান, নজরদারি কমানো হয়নি এবং এর ফলেই বড় বড় চালান ধরা সম্ভব হয়েছে। তবে বাহক এবং বিমানবন্দরের অসাধু কর্মীদের ব্যবহার করে চক্রটি এখনো বিভিন্ন কৌশলে সোনা পার করে দিচ্ছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পরও চোরাচালান সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসার পেছনে নানা জটিলতা কাজ করছে।


বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে রয়েছে সিসিটিভি ও এআই ক্যামেরাভিত্তিক মুখ শনাক্তকরণ প্রযুক্তি। আগে কখনো চোরাচালানের সঙ্গে জড়িত কেউ অ্যারাইভাল এলাকায় প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে সংকেত চলে আসে। তবুও কেন বারবার স্বর্ণ আসছে, তা নিয়ে চিন্তিত গোয়েন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, চোরাকারবারিরা ‘কাটআউট’ সিস্টেম ব্যবহার করে। বাহক ও মূল হোতার মধ্যে কোনো সরাসরি যোগাযোগ থাকে না; একটি নির্দিষ্ট কোডের মাধ্যমে বিমানবন্দরের বাইরে স্বর্ণ হস্তান্তর করা হয়। ফলে বাহককে আটক করেও মূল কারবারিদের নাগাল পাওয়া যায় না।


বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে আসা ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দাদের অর্ধশতাধিক কর্মকর্তা তীক্ষ্ণ নজর রাখেন। কাস্টমস প্রিভেন্টিভ টিমের রাজস্ব কর্মকর্তা ফারুক আব্দুল্লাহ জানান, ২০২৪ সালে ২৬ কেজি এবং ২০২৫ সালে প্রায় ৮৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল। চোরাকারবারিরা প্রতিদিন নিত্যনতুন কৌশল বদলাচ্ছে। ফলের ক্যারেট, শরীরের বিভিন্ন অংশ, লাগেজ, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ভ্যাকুয়াম ক্লিনার, ল্যাপটপের ব্যাটারি, ট্রলির হাতল, এমনকি জুতা ও শার্টের কলারেও স্বর্ণ লুকিয়ে পাচার করার নজির রয়েছে।


দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এই চোরাচালানের মূল উৎস হিসেবে কাজ করছে। গত ৩ অক্টোবর এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন পৃথক অভিযানে ৭ জন যাত্রীকে আটক করে। পরদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মী ৮০টি স্বর্ণবারসহ গ্রেফতার হন। এর আগে গত জুলাই মাসেও কার্গো হোল্ড এবং টয়লেট প্যানেল থেকে বড় বড় স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছিল। এসব ঘটনা বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ফুটিয়ে তোলে।


বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, স্বর্ণ জব্দের প্রতিটি ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আশানুরূপ তথ্য পাওয়া কঠিন হলেও কিছু ক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্টসহ জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। ঢাকা কাস্টমস হাউজের কমিশনার রইছ উদ্দীন বলেন, চোরাকারবারিদের দমনে গোয়েন্দা নজরদারি এবং তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানও যেকোনো অপতৎপরতা রোধে তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।


বিশেষজ্ঞদের মতে, শুধু বাহক বা ফুটসোলজারদের আটকে চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কার্গো, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তা শাখায় সমন্বিত নজরদারি বাড়ানো। একই সঙ্গে আধুনিক স্ক্যানিং ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত বদলি ও রোটেশন নিশ্চিত করতে হবে, যাতে কোনো সিন্ডিকেট দীর্ঘমেয়াদে শিকড় গাড়তে না পারে।


এ সম্পর্কিত আরো খবর