ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

কেশম দ্বীপে দফায় দফায় বিস্ফোরণ

ইরানের উপকূলে মার্কিন বাহিনীর গোপন সামরিক অভিযান


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬ সময় : ৯:০৬ এএম

কূটনৈতিক আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে যোগ হলো নতুন মাত্রা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পরোক্ষ বার্তা আদান-প্রদানের পরিবেশ পেরিয়ে ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে নেমে এসেছে নতুন আতঙ্কের ছায়া। যুক্তরাষ্ট্রের দফায় দফায় চালানো এই গোপন ও প্রতিরক্ষামূলক হামলায় বিশ্ব বাণিজ্যের অন্যতম মূল নৌপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।


মঙ্গলবার ভোরে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে দফায় দফায় বিকট বিস্ফোরণের খবর প্রকাশ পায়। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে সংবাদ প্রকাশ করে আমেরিকান সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পরবর্তীতে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু মার্কিন কর্মকর্তাদের বরাতে এই খবরের সত্যতা নিশ্চিত করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, কেশম দ্বীপে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, বন্দর লেঙ্গেহতে সমুদ্রের দিক থেকে বিকট বিস্ফোরণের আওয়াজ ভেসে আসে।


এই আকস্মিক সামরিক অভিযান এমন এক সময়ে সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের মুখে ইরানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনাকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধে তারা ইতিমধ্যেই জয়ী হয়েছেন এবং কয়েক মাস ধরে কোনো লড়াই না থাকায় এটাকে নতুন যুদ্ধ বলা যায় না। কিন্তু দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া সাক্ষাৎকারে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ভিন্ন তথ্য নিশ্চিত করেন। তারা জানান, বেশ কয়েক সপ্তাহ ধরেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে সামরিক অভিযান পরিচালনা করছে মার্কিন বাহিনী।


মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অভিযানগুলো মূলত প্রতিরক্ষামূলক পদক্ষেপ। বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা বা জাহাজে হামলা চালানোর মতো সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এই কৌশলগত হামলাগুলো চালানো হচ্ছে। যদিও এসব বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো স্পষ্ট তথ্য এখনও জানা যায়নি।


তবে সামরিক উত্তেজনার মাঝেও কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, দুই দেশের মধ্যে যোগাযোগ সহজ করতে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বর্তমানে দোহা সফর করছেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পরবর্তীতে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সত্ত্বেও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে মূল মতবিরোধ কাটেনি।


(সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, আনাদোলু, ইরনা, ফার্স)


এ সম্পর্কিত আরো খবর